করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো: আবদুল হামিদ সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জানান, তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এমবি





