৮৩ উপজেলায় ব্যাংক খোলা থাকবে শনিবার। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৪২টি জেলার ৮৩টি উপজেলায় আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) তফসিলি ব্যাংক সমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করে দেশে কার্যরত সকল ব্যাংককের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপণে বলা হয়, ৪২টি জেলার ৮৩টি উপজেলায় নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক নির্বাচনী এলাকাসমূহে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।
[b]ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]