মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন দ্রুত বন্ধে ব্যবস্থা নিতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে দেশটির সুনাম নষ্ট হচ্ছে বলেও সতর্ক করেন তিনি। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত ভূমিকার কারণে মিয়ানমারের নেত্রী সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি ক্রামাগত জোরালো হচ্ছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী নতুন করে দমন-পীড়ন শুরু করলে সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে।

বিভিন্ন সহিংসতায় ৪ শতাধিক রোহিঙ্গা নিহত হয়। এ বিষয়ে বারবার পদক্ষেপ নেবার বিষয়টি তুলে ধরলেও মিয়ানমার সরকারের কোন ভূমিকা নেয়নি বলে জানায় বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন ও নেতারা।

এমএ