মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে কাতারের উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী। তার নেতৃত্বে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।
সফরকালে কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
দুই দিনের সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: বাসস
এস