স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিবাদের মূল উৎস হলো অর্থ। এই অর্থের উৎস খুঁজে বের করতে পারলে জঙ্গিবাদ দমন অনেক সহজ হবে। জঙ্গি অর্থায়নের অভিযোগে ইসলামী ব্যাংকের লভ্যাংশের টাকা ‘কোন পথে’ খরচ হয় তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে ইসলামী ব্যাংক তাদের লভ্যাংশ ব্যয়ের একটি প্রতিবেদন দিয়েছে।

ওই প্রতিবেদনে শুভঙ্করের ফাঁকি আছে কি না। তা যাচাই-বাছাই করতে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংকিং পরিচালনাকারী আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নজরদারি চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

ঢাকা, ১৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর