[b]ঢাকা: [/b]ধনী-দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান বিশ্বের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। এ ব্যবধান বাড়তে থাকলে বিশ্ব অর্থনীতিকে সুসম করা যাবে না। আসন্ন দাভস সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ)।
সুইস বিনোদন কেন্দ্র দাভসে আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে প্রকাশ করা হয় বৈশ্বিক ঝুঁকি জরিপের বার্ষিক প্রতিবেদন। এতে বলা হয়, ধনী ও দরিদ্র মানুষের আয়ের মধ্যে ক্রমে যে ব্যবধান বা বৈষম্য তৈরি হচ্ছে, তা আগামী দশকে বিশ্বের জন্য বড় ঝুঁকি হয়ে কাজ করবে। এএফপি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
ধনী-দরিদ্রের ব্যবধান বিশ্বের বড় ঝুঁকি
ঢাকা: ধনী-দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান বিশ্বের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। এ ব্যবধান বাড়তে থাকলে বিশ্ব অর্থনীতিকে সুসম করা যাবে না। এ ঘোষণা দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ)।





