বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ পাওয়া গভর্নর ফজলে কবির আজ রোববার ১২টা পাঁচ মিনিটে যোগদান করলেন। গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় ফজলে কবিরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। ব্যাংকের একটি প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিয়োগের বিষয়টি তিনি জানতে পারেন।
গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পরে বাকি কর্মসূচি বাতিল করে গত বৃহস্পতিবার সকালে দেশে ফিরেন তিনি। এরপর দেখা করেন অর্থমন্ত্রীর সঙ্গে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার জের ধরে গত ১৫ মার্চ গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান।
এমবি





