শনিবার (১৫ এপ্রিল) সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহত ফায়ার ফাইটাররা হলেন- শান্ত(২৫), তৌফিক (২৪), রাসেল (২৪), রিফাত (২৩), রাজন (২৫), সজিব (২৪),আরিফুল ইসলাম (২৫),কামরুজ্জামান (৩০),শরিফুল (২৫), মিলন (২৪)।

আরও আহত হয়েছেন- বায়েজিদ (২৫),শাহ আলম (২০),লিমন (২৮),কামাল হোসেন (৩৩) ও হাসান (২০)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং দোকানের কর্মচারীরা ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত. শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীরা বলছেন, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা জানান, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা।

তবে এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এন