বুধবার (২৬ ফেব্রুয়ারি) নারায়নগঞ্জের চাষাড়ার বাধন কমিউনিটি সেন্টারে পল্লি উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস।
এতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান জনাব মোহাম্মদ সানাউল্লাহ এবং মূল আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব মোসা. রুপালী খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান মো. মিজানুর রহমান ভূঁইয়া।
উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. নাজিম উদ্দিন এবং প্রধান কার্যালয় ও জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়াও পল্লি উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণ কর্মসূচিকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
এনএইচ