ফলে বছর ব্যবধানে রপ্তানি বেড়েছে ১৩৪ কোটি ডলার, আর প্রবৃদ্ধির হার ২৯ শতাংশ।
ইউরোপিয়ান পরিসংখ্যান দপ্তরের সবশেষ হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাজারটিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে থাকা চীন রপ্তানি করে ৬৬৭ কোটি ডলার। দেশটির প্রবৃদ্ধি প্রায় ২৫ শতাংশ। রপ্তানিকারক দেশের তালিকায় কিছুটা পিছিয়ে থাকা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতেও রয়েছে ধারাবাহিক প্রবৃদ্ধি। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি ৪ শতাংশ কমে নেমেছে ২৩৬ কোটি ডলারে। তিন মাসে বিশ্ববাজার থেকে ২ হাজার ৪৬৫ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো। যেখানে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ।
এমএম