পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) কখনোই হোল্ডিং কোম্পানি করা হবে না।
দেশের জেলা প্রশাসকদের সঙ্গে তিন দিনব্যাপী সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়ে গত মঙ্গলবার।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিজেএমসিতে ৮২ হাজার কর্মী রয়েছে। সুতরাং, এটি বন্ধ না করে বন্ধ হওয়া কলকারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে চালু করা হয়েছে চারটি বস্ত্রকল।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর