বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কার্যকর আলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি।’

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিভাগের সভাপতি অতুল কেশপ।

বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইসহ বিভিন্ন কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সদস্যরা।

এস