বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলামুল আলমসহ ডেপুটি গভর্নররা রয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। বাংলাদেশ ব্যাংকের দাবি, ‘হ্যাক’ করে এ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।
এমই





