বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় সরদার অ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকশ’ শ্রমিক টঙ্গী থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বিসিক শিল্প এলাকার সরদার অ্যাপারেলস নামের কারখানার শ্রমিকদের ৪ মাসের পাওনা পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে কারখানার ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পাওনা পরিশোধের দাবি নিয়ে স্থানীয় এমপির বাসায় যান।

পরে সেখান থেকে ৪শ’ শ্রমিক টঙ্গী থানা কমপ্লেক্সে অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকেন।
পরে মালিক পক্ষের সঙ্গে কথা বলে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে টঙ্গী থানার ওসির এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা চলে যায়।

এদিকে শ্রীপুরের মাওনায় এসকিউ অ্যাপারেলস নামের অপর একটি কারখানায় কারখানার জেনারেল ম্যানেজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা।

এআর