যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে এ্যাকশন প্লানের মূল শর্ত এখনোবাংলাদেশবাস্তবায়ন করতে পারেনি।ইউএসটিআর-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বার বার বলা হয়েছিল যে, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে ইউএসটিআর যেসব শর্ত দিয়েছিলবাংলাদেশতাপূরণ করবে এবং জিএসপি ফিরে পাবে।

কিন্তু প্রকাশিত প্রতিবেদন থেকে প্রমাণিত হয় বাংলাদেশ এখনো সেসব শর্ত পূরণ করতে পারেনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের গার্মেন্টসে কাজের অনুকূলপরিবেশ নেই এমন অভিযোগ উত্থাপন করে জিএসপি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, দেশের পোশাক শিল্প কারখানায় কর্মপরিবেশ এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতায় পোশাক শিল্পকে অনেক খেসারত দিতে হয়েছে। গত বছর সাভারের রানা প্লাজা ধসে ১,১২৯ শ্রমিকের মৃত্যুর পর বিশ্বব্যাপী নিন্দার মুখে শ্রমিক অধিকার ও নিরাপত্তা ইস্যু কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা গত বছরের ২৭ জুন থেকে স্থগিত করে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে জিএসপি সুবিধা স্থগিত সংক্রান্ত একটি চিঠিও দেন। সে সময় তারা ছয় মাস পর এ সিদ্ধান্ত রিভিউ করার কথা জানায়। জিএসপি ফিরে পেতে পরে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনাইটেড স্টেট অব ট্রেড অর্গানাইজেশন রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) সঙ্গে বেশ কিছু অঙ্গীকার করে বাংলাদেশ।

জিএসপি সুবিধা ফেরত পেতে হলে গার্মেন্টস শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন করার আবেদন সংক্রান্ত তথ্যাদি, প্রক্রিয়াকরণের সময়সীমা এবং কোনো আবেদন নাকচ করা হলে তার কারণ ব্যাখ্যা ও ইপিজেডেও ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ ১৬টি শর্ত দেয় যুক্তরাষ্ট্র।

ঢাকা, ৩ জুলাই (টাইনিউজবিডি.কম)//এসআর// কেবি