বৃহস্পতিবার থেকেই সারাদেশের পোশাক কারখানায় শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।

পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে দুপুরে তোবা কারখানা থেকে শ্রমিকদের বের করে দেওয়ার পর শ্রমিক নেত্রী মোশরেফা মিশু এ ঘোষণা দেন।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে সারাদেশের পোশাক কারখানায় এখন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।

মোশরেফা মিশু বলেন, হঠাৎ করেই পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। কারখানার ভেতরে আন্দোলনরত শ্রমিকদের টিয়ার সেল নিক্ষেপসহ লাঠিপেটা করে। এমনকি নারী শ্রমিকদের শ্লীলতাহানির হুমকি দিয়েছে পুলিশ।

তিনি বলেন, পুলিশ শ্রমিকদের লাঠি দিয়ে পিটিয়ে লাত্থি মেরে কারখানার ওপরে থেকে নামিয়ে দেন।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই