কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাইদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছেছে।

নতুন পাঠানো এই টিকা ঢাকায় আসার ফলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেলো বাংলাদেশ।

এমবি