‎আজ সচিবালয়ে  পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এডিবি'র নির্বাহী পরিচালক Satya Srinivas Lolla সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

‎

‎এডিবি' নির্বাহী পরিচালকে  বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী  বলেন, টেকসই  প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ  এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে।

‎

‎প্রতিমন্ত্রী আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে  প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ  জানান তিনি।

‎

‎এডিবি'র নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সাথে অংশীদারীত্ব জোরদার, এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী  বলে তিনি জানান তিনি।

‎

‎মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম