[b]ঢাকা: [/b]এক বছরে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা বেড়েছে ২১৬ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী বছরের শুরুতে দেশে মোট মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ছিল ৫৯ হাজার ৫৫৯ জন। তা বছর শেষে দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৬৪৭ জন।
এ হিসাবে দেশে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের সংখ্যা বেড়েছে এক লাখ ২৯ হাজার ৮৮ জন। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের এপ্রিল মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকের সংখ্যা ছিল ৫০ লাখ। নভেম্বরে এটা এক কোটি ছাড়িয়ে যায়। ডিসেম্বর শেষে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি ৩১ লাখ ৮০ হাজারে।
২০১৩ সালের জানুয়ারি মাসে ৯৫ লাখ ৭৪ হাজার ৩৮২টি লেনদেনের মাধ্যমে দুই হাজার ৩২০ কোটি দুই লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়। ডিসেম্বর শেষে ছয় হাজার ৬৪২ কোটি ৬১ লাখ টাকা লেনদেন হয়েছে তিন কোটি ১৩ লাখ ৬২ হাজার ৮৯৫টি লেনদেনের মাধ্যমে।
২০১২ সালের চেয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে ১৮৬ শতাংশ এবং গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ২৬২ শতাংশ।
এদিকে, বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু হয় ২০১০ সালে।
এ পর্যন্ত ২৮টি ব্যাংককে এ সেবা প্রদানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১৯টি ব্যাংক এ সেবা চালু করতে সক্ষম হয়েছে। সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে ২১৬.৭৩%
ঢাকা: এক বছরে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা বেড়েছে ২১৬ দশমিক ৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী বছরের শুরুতে দেশে মোট মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসংখ্যা ছিল ৫৯ হাজার ৫৫৯ জন। তা বছর শেষে দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৬৪৭ জন।





