নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের লোপাট হওয়া অর্থের যে অংশ ফিলিপাইনে রয়েছে তার প্রায় সবটুকুই ফেরত আসতে পারে।
অর্থচুরির ঘ্টনায় ফিলিপাইনের সিনেটের ব্লু রিবন কমিটির সদস্য সিনেটর বাম অ্যাকুইনো শুক্রবার তেমনই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, ‘বিশ্বাসের ভিত্তিতে অন্যান্য জাঙ্ক অপারেটর, ক্যাসিনো ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে অর্থফেরত দেওয়ার ব্যাপারে আমাদের চাপ প্রয়োগ করা উচিৎ। কারণ এটাই সঠিক করণীয়।’
গত মঙ্গলবার অর্থপাচারের ঘটনায় সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর জাঙ্ক অপারেটর কিম ওং ব্লু রিবন কমিটির শুনানিতে অংশ নেন। এরপরেই তিনি বাংলাদেশ ব্যাংকের লোপাট হওয়া অর্থের মধ্যে ৪৬ লাখ ডলার ফেরত দেন।
গত ফেব্রুয়ারিতে নিউ ই্য়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের একশ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয়। এর মধ্যে তথ্যগত ভুলের কারণে শ্রীলংকায় যাওয়া ২০ কোটি ডলার ব্যাংকের পক্ষ থেকে আটকে দেওয়া হলে বিষয়টি ফাঁস হয়ে পড়ে।
তবে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের পাঁচটি অ্যাকাউন্টের মাধ্যমে যাওয়া ৮১ মিলিয়ন ডলারের বৃহৎ অংশ ক্যাসিনো হয়ে হংকংয়ে চলে যায়।
এমই





