বুধবার (২ জুলাই) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে যা ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে বুধবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ (মূল্য সংযোজন কর) দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এমএম