মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৫২ শতাংশ।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।
মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের সমাপনী মূল্য ছিল ১২.৬ টাকা। মঙ্গলবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৩.৮ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১২.৬ টাকা থেকে ১৩.৮ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- বিডি ওয়েল্ডিংয়ের ৯.০৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮.২০ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৭.২৭ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.৯৭ শতাংশ, আইপিডিসির ৬.৯৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৪৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.৩৫ শতাংশ, আমান ফিডের ৬.১৬ শতাংশ, বীচ হ্যাচারির ৫.৯৭ শতাংশ দর বেড়েছে।
দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।
এমকে





