শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, চলমান আন্দোলনে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন আম্মার (জিএস, রাকসু)সহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।

ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন, “শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার ব্যর্থই কেবল হয়নি, উপরন্তু বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলিবর্ষণ ও হামলা করা হয়েছে। ফ্যাসিবাদী কায়দায় এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও প্রশ্ন তুলে বলেন, “ইন্টেরিমকে জবাব দিতে হবে—কার মদদে, কার নির্দেশে এই হামলা হয়েছে? ওসমান হাদী হত্যার বিচারের দাবিকে এত ভয় কিসের? কে বা কারা জাস্টিসকে গলাচেপে হত্যা করতে চায়?”

হামলার পেছনের নির্দেশদাতা ও মদদদাতাদের চিহ্নিত করে জবাবদিহির দাবি জানিয়ে সাদিক কায়েম বলেন, এই হামলার দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং অন্তর্বর্তী সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে।

এস