চার্টার্ড একাউন্ট (সিএ) সনদ লাভের সুযোগ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড একাউন্টেটস (এসিসিএ) বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাণিজ্য অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীরা এসিসিএ এক্সেমশন অ্যাওয়ার্ডের মাধ্যমে এই সুযোগ লাভ করছে।
বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে এসিসিএ ও ঢাবি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি’র প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে এসিসিএ এর নির্বাহী পরিচালক স্টিফেন হিথকোট,এসিসিএ এর বাংলাদেশের প্রধান মহুয়া রশিদ,ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম,এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসিসিএ শিক্ষার্থীদের মোট ১৪টি কোর্স করতে হয়। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এআইএস বিভাগের শিক্ষার্থীরা কেবল ৭টি পেপারে এক্সেমশন পাবে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
চার্টার্ড একাউন্ট সনদ লাভের সুযোগ পাচ্ছে ঢাবি শিক্ষার্থীরা
চার্টার্ড একাউন্ট (সিএ) সনদ লাভের সুযোগ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড একাউন্টেটস (এসিসিএ) বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাণিজ্য অনুষদের





