জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির (ক্রিকেট) আয়োজনে ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর মূলপর্বের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দল উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে হারিয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়। শুরুতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ টস জিতে ব্যাটিংয়ে পাঠায় ইসলামিক স্টাডিজ বিভাগকে। নির্ধারিত ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে ইসলামিক স্টাডিজ বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নাজমুল হুদা।

জবাবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ব্যাটিং করতে নেমে পাওয়ারপ্লেতে ভালো রান তুললেও চতুর্থ ওভারে নাজমুল হুদার বোলিং নৈপুণ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। যার ফলে শেষ ওভারে লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২৩ রান। শেষ ওভারে রিফাজুল ইসলামের বোলিং তোপে ৮ রানে জয় পায় ইসলামিক স্টাডিজ বিভাগ।

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান ও ৩ উইকেট সংগ্রহ করেন নাজমুল হুদা।

দিনের ২য় ম্যাচে নাট্যকলা বিভাগের মুখোমুখি হয় রসায়ন বিভাগ। টসে জিতে রসায়ন বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় নাট্যকলা বিভাগ। নির্ধারিত ১০ ওভার শেষে রেকর্ড সংখ্যক ১৬২ রান সংগ্রহ করে রসায়ন বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানে থামে নাট্যকলার ইনিংস।

৩৪ রানের বিশাল জয় পায় রসায়ন বিভাগ।

ফারুক/এমবি