সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন সই করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে (৫০ ব্যাচে) অধ্যায়নরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২। গ. অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।