গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির লেক থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত শিক্ষার্থী নাম তাহির মনির আদিম। তিনি নাইজেরিয়ার নাগরিক বলে জানাগেছে।
শনিবার আনুমানিক রাত পৌনে ১১ টায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাহির মনির আদিম (২৬) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ কর্মকর্তা ইসমাইল বলেন, তাহিরকে অচেতন অবস্থায় লেক থেকে উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক রাশেদুজ্জামান নিশ্চিত করেন। পানিতে ডুবে তাহিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমতিয়াজ হোসেন জানান, 'ওই ছাত্র কিভাবে সেখানে গেছেন বা মারা গেলেন তা আমাদের জানা নেই। ঘটনা তদন্তে আমরা কাজ করছি।'
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]
শিক্ষা
আইইউটিতে নাইজেরীয় ছাত্রের মৃত্যু
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির লেক থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত শিক্ষার্থী নাম তাহির মনির আদিম। তিনি নাইজেরিয়ার নাগরিক বলে জানাগেছে।শনিবার আনুমানিক রাত





