অধ্যাপক মো. এহসানকে সভাপতি ও আবদুল হাসিব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে অধ্যাপক মো. এহসান সভাপতি, আবদুল হাসিব চৌধুরী সাধারণ সম্পাদক ও অধ্যাপক ফরিদা নিলুফার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অধ্যাপক ড. এম আতাউর রহমান কোষাধ্যক্ষ, অধ্যাপক ড. নফিজ আহমদ-যুগ্ম সম্পাদক, অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাসিত বিনোদন সম্পাদক নির্বাচিত হন।

অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. সারওয়ার জাহান, অধ্যাপক ড ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার,অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক ড. মীর তারেক আলী, অধ্যাপক ড. মো. আলী আহাম্মদ শওকত চৌধুরী।

ইউআরপি বিভাগের অধ্যাপক ড. রোক্সানা হাফিজ নির্বাচন পরিচালনা করেন।

 

এআর