সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের মূল ফটকে বিক্ষোভ কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেন দেওয়া হয়।
ডাকসু নেতারা অভিযোগ করেন, প্রশাসনের অব্যবস্থাপনা ও ধীরগতির কারণে নতুন শিক্ষার্থীরা চরম সিট সংকটে পড়েছেন, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ক্লাস শুরুর আগেই সমস্যার সমাধান হবে বলে আশা করেছিলাম। এ বিষয়ে ভিসির সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত সিট নীতিমালা প্রণয়ন বা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
তিনি আরও বলেন, আজ রাত পোহালেই অনেক শিক্ষার্থী জানে না কোথায় থাকবে। এটি অত্যন্ত লজ্জাজনক। এ পরিস্থিতিতে আগামী ২৫ এপ্রিলের মধ্যে সিট নীতিমালা চূড়ান্ত করা, যাদের সিট দেওয়া সম্ভব নয় তাদের জন্য আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রথম বর্ষের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে।
এ সময় এস এম ফরহাদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক ছাত্রসংগঠন শিক্ষার্থীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে আবারও গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এতে প্রশাসনের কিছু অংশের নীরব সমর্থন রয়েছে।
এস