ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রক্টর অফিস ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রক্টর অফিস ঘেরাও করে তারা।
এ সময় ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা এবং সাধারণ সম্পাদক ওমর শরীফসহ বিভিন্ন হলের ও বিশ্ববিদ্যালয় শাখার প্রায় ২ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন,চিকিৎসকেরা অন্যায়ভাবে ছাত্রদের মারধর করেছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরে জানানো হবে।
মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালে লিফটে উঠাকে কেন্দ্র করে ঢাবির শহিদুল্লাহ হলের ২ শিক্ষার্থীকে মারধর করেন হাসপাতালের ইন্টার্নি চিকিৎকেরা। এতে ঢাবি ও ঢামেক চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঢাবির  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশিক আহমেদ ও প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. জসিম আহত হন। তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]