'উৎস সাংস্কৃতিক পরিষদ' এর ১০ম প্রতিষ্ঠাবার্ষির্কী উদ্যাপন ও গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষ্যে ০২ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার 'উৎস সাংস্কৃতিক পরিষদ' এর সদস্য সচিব এ ইমরান হোসেন ইমু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, লিয়াকত আলী লাকী, ড. ইনামুল হক প্রমুখ।
এআই





