কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ধর্মঘট চলছে । বিশ্ববিদ্যালটির ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের মুক্তির দাবিতে দু’দিনের এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।
শনিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে ধর্মঘটকারীরা।
তবে, পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ক্যাম্পাসে পৌঁছালেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুক জানান, ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
তিনি জানান, রাশেদকে মুক্তি না দিলে রবিবারও ধর্মঘট চলবে।
এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার জানান, এই ‘অবৈধ’ ধর্মঘট না মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ক্লাস পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে পুলিশ।
তার মুক্তির দাবিতে ৮ এপ্রিল দুইদিনের এই ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধর্মঘট চলছে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ধর্মঘট চলছে । বিশ্ববিদ্যালটির ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের মুক্তির দাবিতে দু’দিনের এই ধর্মঘটের ডাক দিয়েছে





