ঘোষিত ছাত্র ধর্মঘট বিএনপি'র নেতৃত্বাধীন ২০দলীয় জোটের আহবানে চলমান আবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কে আলম, শাহাদাৎ ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে মিছিল বের করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলটি চাকসু-শহীদ মিনার প্রদক্ষিণ করে কাটা পাহাড় অতিক্রম করার সময় পুলিশি ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলের পূর্বে ছাত্রদলের নেতৃবৃন্দ বিচ্ছিন্ন ভাবে প্রশাসনিক ভবন, বি.বিএ ও কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের তালাতে সুপার গ্লু লাগিয়ে দেয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নজরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, নাঈম,ইমতিয়াজ,কাদির, রওনুকুল ইসলাম, মহিন উদ্দীন,দৌলত, আব্দুন নুর, আব্দুল্লাহ মোহাম্মদ সায়েম, জয়নাল, আসিফ প্রমুখ।

এসএইচ