‘শৃঙ্খল মুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ এই শ্লোগানকে সামনে নিয়ে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউট-বিএফডিএফ’ তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। বুধবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফডিএফ এর প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরী জানান, রাবিতে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে দেশের সুনামধন্য প্রায় ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

বিএফডিএফ এর আয়োজনে প্রতিযোগিতার প্রথমদিনে ৫ সেপ্টেম্বরের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ বিএফডিএফ এর উপদেষ্টা ম-লী।

৬ সেপ্টেম্বরে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রাবি উপউপাচার্য অধ্যাপক সারওয়ার জাহানের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ি দিনের বিভিন্ন সময়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবার পর বিকেল সাড়ে ৪টার দিকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আগহমেদ পলক। এসময় তিনি ‘ডিজিটাল বাংলাদেশ: আমাদের আকাক্সক্ষা ও অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএফডিএফ এর উপদেষ্টা অধ্যাপক আজম শান্তনু, জ্যেষ্ঠ্য নির্বাহী সদস্য আক্তারুজ্জামান রনি, শকিল আহমেদ খান, নির্বাহী সদস্য আল আমীন প্রমুখ।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর