ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও বাইরের মোট ৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভাগ পরিবর্তনকারী এ ইউনিটের ১ হাজার ৪১৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১ লাখ ৫ হাজার ৫১৬ জন  প্রতিযোগী।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর