শীতকালীন ছুটি শেষে আজ সোমবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরইমধ্যে রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
তবে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও বিভিন্ন জেলায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের ডাকা হরতালের কারণে অনেক শিক্ষার্থীই ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি।
শীতকালীন ছুটি উপলক্ষে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছুটি শেষে আজ থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। অপরদিকে ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি শনিবার পর্যন্ত বন্ধ থাকার পর ১১ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
এআর





