জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান এবার বর্জনের ঘোষণা দিয়েছে জাবি শাখা ছাত্রদল।

এর আগে মঙ্গলবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। জাবি শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকির ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার, হামলা-মামলা ও তাদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধা দেওয়া এবং ছাত্রদল নেতাকর্মীদের সনদ নিতে বাধা দেওয়ার প্রতিবাদসরূপ পঞ্চম সমাবর্তন বর্জন করার ঘোষণা দেওয়া হচ্ছে।’

এএইচ