রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়— ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।

এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এমএম