বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে শেখ তাসনীম আফরোজ ইমি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে গণপতি চক্রবর্তীর পরিবারের মতো আরও পরিবারকে লক্ষ্যবস্তু করে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

Capture1

সরকারের ভূমিকার সমালোচনা করে ইমি লেখেন, ‘যে কাজ করে না, তার বদনামও হয় না। এই সরকার সেই দিক দিয়ে স্মার্ট আছে আসলে। পূজা করার লোকই বেঁচে না থাকলে অশান্তি হবে টা কোথা থেকে?!! গুড জব!’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শেখ তাসনীম আফরোজ ইমির ফেসবুক স্ট্যাটাসটি আরটিএনএনের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

এই দুর্গাপূজার আগে বিগত সময়ের যেকোনো সময়ের চেয়ে বেশি হিন্দু কিলিং হয়েছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিই খারাপ, যদিও তবুও গণপতি চক্রবর্তীর মতো আরও পরিবারকে টার্গেট করে নিঃশেষ করে দেওয়া হয়েছে। যে কাজ করে না, তার বদনামও হয় না। এই সরকার সেই দিক দিয়ে স্মার্ট আছে আসলে। পূজা করার লোকই বেঁচে না থাকলে অশান্তি হবে তা কোথা থেকে?!! গুড জব!

এনএইচ