রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে সংগঠনটির ডাকা ধর্মঘট চলছে।
এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ধর্মঘটে নাশকতা ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাজোয়া যানসহ কয়েক প্লাটুন পুলিশ ক্যাম্পাসের রাস্তায় টইল দিচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে গিয়ে দেখা যায় বিভাগসমূহের অফিস এবং বিভাগীয় চেয়ারম্যানের অফিস কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে ছাত্রলীগের হামলায় আহত ও পায়ের গোঁড়ালি হারান শিবির নেতা রাসেল আলম। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২২ জুন থেকে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে শিবির। কর্মসূচি অনুযায়ী বুধবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।
ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





