সফল রাষ্ট নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যালী এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জিয়া পরিষদের উদ্যোগে অনুষদ ভবনের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্তম্ভে গিয়ে শেষ হয়।

গতকাল সকাল ১০টায় অনুষদ ভবনের সামনে থেকে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে র‌্যালী শুরু হয়। র‌্যালীটি মেইন গেট দিয়ে থানা গেটের পাশে অবস্থিত জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ্ববিদ্যালয় প্রধান ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

র‌্যলীতে অংশগ্রহণ করেন ইবি শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড.মিজানুর রহমান, প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. রুহুল আমিন ভূঁইয়া, প্রফেসর ড. আব্দুল মালেক, প্রফেসর ড. নুরুন্নাহার, প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ড. রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ।

বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও কাম খতিব আ শ ম শোয়ায়েব আহমদ ।

এসএইচ