বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের দাবি ‘দ্রুত সংকট সমাধানে সরকারকে তাগিদ দিয়ে শিগগীরই সংকট সমাধানের আশাবাদ’।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বট তলায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
তিনি বলেন, শিক্ষকদের সাথে সরকারের নানামুখী তৎপরতা চলছে। খুব শিগগীরই এর সমাধান হবে বলে তারা আশাবাদী।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষকরা খুবই কনসার্ন। তারা চান যদ দ্রুত সম্ভব এর সমাধান হোক।
তবে সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির র্কায নির্বাহী সদ্স্য অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূইয়া বলেন, বিভিন্ন সূত্র এবং গনমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে সরকারের সর্বোচ্ছ পর্যায়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে ।
প্রধানমন্ত্রী বেতন কাঠামো নিয়ে যে সমাধান দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন হলে শিক্ষকমহলসহ সরকারী চাকুরিজীবিদের মধ্যে এ ধরণের অসন্তোস তৈরি হত না।
তাই তিনি এ বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এমবি





