সড়ক দূর্ঘটনায় দীর্ঘ ১১ মাস পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে (২২ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সুমাইয়ার বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে সুমাইয়া ভর্তি হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস শুরু হয় জানুয়ারির ৬ তারিখ (রবিবার)। ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে সড়ক দূর্ঘটনার মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি।

বেশ কিছু হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। তবে সুস্থ্য অবস্থায় আর ফিরে আসেনি সুমাইয়া। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন সুমাইয়া।

সুমাইয়ার মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেনা সহপাঠীরা। হাসপাতালের বেডে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহপাঠিদের সাথে কথা বলতো সুমাইয়া। সুমাইয়ার স্বপ্ন ছিলো, আবার একদিন সুস্থ্য হয় বন্ধুদের সাথে ক্লাস করবে। তা আর সত্যি হয়ে ওঠেনি।

সুমাইয়ার তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে সর্বশেষ ইচ্ছে প্রার্থনা করে লেখেন, ‘হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় কালিমা নাছিফ করিও এবং ঈমানের শহীদ মৃত্যু দান করিও।’

সুমাইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার চেনা-অচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর।