পিএইচডি'র থিসিসে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭৮ শিক্ষার্থী বহিষ্কার ও ১ শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন।
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন কলেজের ১০২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, পিএইচডি থিসিসে (অভিসন্দর্ভ) জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।
জানা গেছে, ১০২ শিক্ষার্থীর মধ্যে ৪০ জনকে স্থায়ী বহিষ্কার, ১১ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ২৭ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষকের চাকরিচ্যুত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
ঢাবিতে ৭৮ শিক্ষার্থী বহিষ্কার ও ১ শিক্ষক চাকরিচ্যুত
পিএইচডি'র থিসিসে জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৭৮ শিক্ষার্থী বহিষ্কার ও ১ শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন কলেজের ১০২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে





