ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের সামেনে কবি জসিমউদ্দিন হল ও হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ হয়।
দু’গ্রুপের এ সংঘর্ষে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কেএইচ





