পদত্যাগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র উপদেষ্টা ড. সুলতান উদ্দিন ভূঞা এবং আশরাফুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড.রফিকুল ইসলাম। মঙ্গলবার তারা এ পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক জানান,সকাল ১১টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অনেকের ধারণা সাদ হত্যাকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের চাপের মুখে তারা পদত্যাগ করেছেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]