রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ওই ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের ১০০ নাম্বারের পরীক্ষায় প্রশ্নপত্রের একটি সেটের ১৩০টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নে এ ভুল দেখা গেছে।
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরীক্ষার্থীরা। তবে একই ইউনিটের জোড় রোল নাম্বার ধারীদের সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কোন ভুল পাওয়া যায়নি।
ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী জানান, একশ নাম্বারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ‘এ’ সেটে সর্বমোট ১৩০টি প্রশ্ন ছিল। একই সেটের দুইটি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। যেখানে একটিতে সব প্রশ্ন ঠিক থাকলেও কিছু প্রশ্নপত্রের খ-অংশে (বাংলা ও ইংরেজি) ৫৫ থেকে ৬০ নম্বর প্রশ্নে আগের প্রশ্নের পুনরাবৃত্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, ওই প্রশ্নেগুলো একই প্রশ্নপত্রে ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৪৫ নম্বর উল্লেখ আছে। যেখানে এই সেটের পরীক্ষার্থীদের ছয়টি প্রশ্ন পুনরায় উত্তর দিতে হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে প্রশ্নপত্রটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি করেছেন।
কলা অনুষদের ডিন আবদুল হাই তালুকদার ভুলের কথা স্বীকার করে বলেন, আমরা এই অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। তবে পরে প্রশ্নকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রশ্নপত্র বাতিল হবে না উল্লেখ তিনি বলেন, ওইসব পরীক্ষার্থীদের উত্তরপত্র ওএমআর (অপটিক্যাল মার্ক রিডিং) দেয়ার আগে ওইসব উত্তরপত্র হাতে বাছাই করে বিশেষভাবে নাম্বার দেয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, বিষয়টি দু:খজনক। সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এআর[/b]
শিক্ষা
রাবিতে ভর্তি: ‘এ’ ইউনিটের প্রশ্নপত্রে ভুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ওই ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের ১০০ নাম্বারের পরীক্ষায় প্রশ্নপত্রের





