জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দ্বাদশ সম্মেলনে আইআইটি বিভাগের মাস্টার্সের ছাত্র শাফা-আত পারভেজকে সভাপতি ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সুস্মিতা মরিয়মকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আইআইটি বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাসুক হেলাল অনিক (সহ-সভাপতি), প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের ছাত্র তৌহিদ হাসান শুভ্র (সাংগঠনিক সম্পাদক)।

এর আগে বুধবার সম্মেলনের মাধ্যমে রাতে সেলিম আল দ্বীন মুক্ত মঞ্চে নবগঠিত কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত ও জাবি শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ