ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে মোমবাতি প্রজ্বলন ও কেক কেটে জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টায় ফেসবুক গ্রুপ ‘হিমুপরিবহন’র সদস্যরা এ আয়োজন করেন। এতে অংশ নেন এই পেজের সঙ্গে সংম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যলয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

হুমায়ূন আহমেদের জন্মদিনের এই অনুষ্ঠানে অংশ নেয়া সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী জুবায়ের কবীর বলেন, ফেসবুক পেজ হিমু পরিবহনের মাধ্যমে আমরা হুমায়ূনভক্তরা একত্রিত হয়েছি। শুধু এখানেই নয়; সারাদেশের ৪০টি স্থানে আমরা একসঙ্গে জন্মদিন উদযাপন করেছি।

জুবায়ের আরও বলেন, স্যারের শেষ ইচ্ছা ছিল একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা। সেটি করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যতদিন হুমায়ূন স্যারের এই স্বপ্ন বাস্তবায়িত না হবে, ততদিন আমরা অন্দোলন চালিয়ে যাব।

কেএইচ