সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় রুয়েটের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি রাইসুল ইসলাম রোজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেন এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার।
ছাত্রলীগ রুয়েট শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেলের সঞ্চালনায় বক্তারা বলেন, রুয়েটে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই।
পর্যায়ক্রমে রুয়েটের প্রতিটি হলে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এমআইএস





